বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

‘যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে সরকার আইনগত সিদ্ধান্ত নেবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাজ্যে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ করা সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আর বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হলেই জব্দ করা সম্পদ দেশে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর।  

রবিবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

গভর্নর বলেন, চাইলে আইনজীবী নিয়োগ দিতে পারে সরকার। তারাই ঠিক করবেন ক্রিমিনাল না সিভিল কেস পরিচালনা করা হবে।

এদিকে, দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে আহসান এইচ. মনসুর জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। টাকা পাচারের অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্নখাতে প্রভাবিত করতে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৫, /বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit