বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

গ্লোবাল সুপার লিগে সাকিবকে রংপুরে চান সোহান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩ Time View

স্পোর্টস ডেস্ক  : সাকিব আল হাসান জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। তবে, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আবারও দেখা যাচ্ছে তাকে। কদিন আগে পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন। এবার গ্লোবাল সুপার লিগ ঘিরেও তাকে নিয়ে আলোচনা। শিরোপা ধরে রাখার মিশনে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে চান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।

তিনি বলেন, ‘সাকিব ভাই কোনো দলে থাকলে সে দলটা অবশ্যই সুবিধা পাবে। ব্যাটি, বোলিং, ফিল্ডিং; সব দিক থেকেই। তবে সেটা টিম ম্যানেজমেন্টের কলের বিষয়। ওখানে ভালো করাটাও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশ নিয়ে তাদের ধারণাটা একটু পরিবর্তন হয়েছে।’
 
এবার বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদেরও পাবে না রাইডার্স। গায়ানায় ১০ জুলাই পর্দা উঠবে জিএসএলের, ফাইনাল ১৯ জুলাই। ওই সময় শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগার ক্রিকেটাররা। ১৬ জুলাই শেষ হবে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়নি এখনও। তবে, গতবার জিএসএলে খেলা সৌম্য সরকার, রিশাদ হোসেন আর শেখ মেহেদীর এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই ইভেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ।
 
রংপুরের অধিনায়ক বলেন, ‘ওই সময় শ্রীলঙ্কা সিরিজ আছে। সুতরাং শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর অনাপত্তিপত্র নিয়ে কারা কারা থাকবে সেটা জানতে পারব। আগে থেকে খুব বেশি একটা পরিকল্পনা যাচ্ছে না এই বছর।’দেশ ও বিদেশে ফ্র্যাঞ্চাইজি আসরে গেলো কয়েক বছরে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোহান। আন্তর্জাতিক ক্রিকেট আর জিএসএলের সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে বিপিএল নিয়ে। নানা কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে ইমেজ সংকটে পড়েছে, তা অকপটে স্বীকার করেন রাইডার্স অধিনায়ক।

টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের আশা, সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সফরের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে শিগগিরই ট্র্যাকে ফিরবে জাতীয় দল। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৫, /দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit