বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

কোচ হয়েই বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় ৯ বছর নির্বাচক হিসেবে কাজ করার পর কোচিংয়ে মন দিতে বিসিবির চাকরি ছেড়েছিলেন হান্নান সরকার। কয়েক মাসের মধ্যেই এবার কোচ হয়েই বিসিবিতে ফিরলেন জাতীয় দলের সাবেক ওপেনার।

চলতি মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন হান্নান। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি নিজেই জানিয়েছেন এই খবর। গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক হিসেবে এক বছর পূর্ণ হওয়ার পর নিজ থেকেই সরে দাড়ান হান্নান। এসি রুমের আরামের জীবন ছেড়ে মাঠের ক্রিকেটে কাজ করে বেশি অবদান রাখার ইচ্ছা থেকে এই সিদ্ধান্তের কথা বলেন তিনি।

পরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ৪২ বছর বয়সী সাবেক ক্রিকেটার। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার ক্রিকেটের সফলতম ক্লাবটি। দলকে শিরোপা জিতিয়ে ক্লাব বদলের ঘোষণাও তিনি দেন গত মাসে। আগামী বছরের ঢাকা লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের ডাগআউটে দেখা যাবে হান্নানকে। কোচিংয়েই ক্যারিয়ার গড়ার এই লক্ষ্য থেকেই আবার বিসিবিতে যোগ দেওয়ার কথা বললেন তিনি।

হান্নান সরকার বলেন, “নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ যা ছিল, কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়া, কোচিং দিয়ে দেশের ক্রিকেটে অবদান রাখা। সেই চিন্তা থেকে কোচিংয়ে এসে ঢাকা প্রিমিয়ার লিগ করলাম। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এরপরই ক্রিকেট বোর্ডে যোগদানের ব্যাপারে বলছিলাম। সেটা এইচপি বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে হয়নি কারণ অন্য কোচরা ওখানে কাজ করছে। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক ক্রিকেটে ব্যবহার করতে চাচ্ছে। আমিও চাচ্ছিলাম, যে কোনো একটা জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখব।”

বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান পরে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তবে বিসিবিতে তাকে দেখা গেছে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে। টানা আট বছর বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর গত ১ মার্চ জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেন হান্নান। এক বছর পূর্ণ হওয়ার পর তিনি ছেড়ে দেন নির্বাচকের চাকরি।

বিকেএসপিতে সোমবার শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৬ দলের চ্যালেঞ্জার সিরিজ দিয়ে নতুন পরিচয়ে কাজে নেমে পড়বেন হান্নান। তিন দলের এই টুর্নামেন্ট থেকেই গঠন করা হবে অনূর্ধ্ব-১৭ দল। আপাতত ভবিষ্যতের ক্রিকেটারদের প্রস্তুত করার দায়িত্ব নেওয়া সাবেক ক্রিকেটারের লক্ষ্য অনেক দূরে। বড় স্বপ্নের কথা এখনই নিজ থেকে কিছু বলেননি হান্নান।

তবে তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করে ক্রমে অনূর্ধ্ব-১৯ হয়ে ধাপে ধাপে জাতীয় দলের হয়ে কাজ করার ইচ্ছা তার। সেই স্বপ্ন পূরণেই প্রথম ধাপ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৫, /দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit