মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে নিখোঁজ আব্দুস সালাম ফকিরের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দীর্ঘ ১৭ দিন পর শনিবার বিকেলে তার নিজ বাড়ির পেছনের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে আব্দুস সালাম ফকির নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। ১৭ দিন পরে বাড়ির পাশের পচা গন্ধ পেয়ে এলাকার মানুষ পাটক্ষেতে মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৫, /রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit