বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কালো জাদুর প্রভাব ও বাঁচার উপায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : কালো জাদুর ধরণ ও তা নিরসনের প্রথমিক পদক্ষেপ

জাদুর প্রভাব দূর করার জন্য প্রথমে জানা দরকার, কীভাবে ও কোথায় জাদু করা হয়েছে। যদি দেখা যায়, কোনো বস্তু যেমন চুল, চিরুনি বা অন্য কিছু নির্দিষ্ট স্থানে রেখে জাদু করা হয়েছে, তবে সেই বস্তু পুড়িয়ে ধ্বংস করা জরুরি। এতে জাদুর প্রভাব নষ্ট হয়ে যায়।

কোরআন-হাদিসে বর্ণিত চিকিৎসা ও ঝাড়ফুঁক

জাদু নষ্ট করতে কোরআনের নির্দিষ্ট আয়াত, সুরা ও দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত। যেমন:

 

  • আয়াতুল কুরসি
  • সুরা আরাফ, ইউনুস, ত্বহা-এর জাদু সম্পর্কিত আয়াত
  • সুরা ইখলাস, ফালাক, নাস
  • রসুলুল্লাহ (স.)-এর শেখানো দোয়া: اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা। অর্থ: ‘হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী। আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে।’ হজরত আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। (বুখারি ৫৭৪২)
  • আরেকটি হাদিসে বর্ণিত ঝাড়ফুঁক: بِسْمِ الله أرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ، بِسمِ اللهِ أُرقِيكَ উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বিক মিন কুল্লি শাইয়িন য়ুযিক। ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন; আল্লাহু ইয়াশফিক। বিসমিল্লাহি আরক্বিক। অর্থ: আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। সকল কষ্টদায়ক বিষয় থেকে। প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। (মুসলিম ২১৮৬, তিরমিজি ৯৭২) এই দোয়া তিনবার পড়ে আক্রান্ত ব্যক্তির ওপর ফুঁ দিতে বলা হয়েছে।

 

এগুলো পড়ে আক্রান্ত ব্যক্তির ওপর ফুঁ দিলে, পানিতে পড়ে তা পান করালে এবং সেই পানি দিয়ে গোসল করালে ইনশাআল্লাহ আরোগ্য লাভ হয়।
বরই পাতার বিশেষ আমল
জাদুগ্রস্ত ব্যক্তি বা যারা দাম্পত্য জীবনে অক্ষম হয়ে পড়েছেন, তাদের জন্য বরই পাতার বিশেষ আমল রয়েছে। সাতটি কাঁচা বরই পাতা গুঁড়া করে পানিতে মিশিয়ে তাতে উপরোক্ত আয়াত ও দোয়া পড়ে ফুঁ দিতে হয়। এরপর ওই পানি পান করতে হয় এবং অবশিষ্ট পানি দিয়ে একাধিকবার গোসল করতে হয়।

জাদুর বিরুদ্ধে সুরক্ষার উপায়

  • পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা
  • ঘুমানোর আগে সুরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফুঁ দেয়া
  • আয়াতুল কুরসি পড়া
  • দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা

জাদু যেমন বাস্তব, তেমনই তার থেকে মুক্তির উপায়ও ইসলামে স্পষ্টভাবে বর্ণিত। মুমিন ব্যক্তি কোরআনের দোয়া, ঝাড়ফুঁক, বরই পাতার আমল এবং পরহেজগারির মাধ্যমে আল্লাহর রহমত লাভ করে জাদুর ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভয় নয় বরং দৃঢ় ঈমান ও আল্লাহর প্রতি ভরসা রাখা। কারণ, যিনি সৃষ্টি করেছেন, তিনি রক্ষা করতেও সক্ষম।

কোনো ভাবেই জাদু থেকে বাঁচতে কোনো কবিরাজ বা জাদুকরের কাছে যাওয়া উচিত নয়। তবে কেউ যদি কোরআন ও হাদিস দ্বারা ঝাড়ফুঁক করেন যাদেরকে রাকি বলে তাদের কাছে গেলে ভিন্ন বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit