রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইসরাইলের ১৫০ স্থাপনায় আঘাত হেনেছে ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।

শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা এ তথ্য জানান। তার ভাষায়, ‘আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশন পরিচালিত অপারেশন ট্রু প্রমিজ-৩ অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে’। ইসরাইলের কৌশলগত ওইসব লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি।

বিশেষ করে নেভাতিম বিমানঘাঁটি ও ওভদা বিমানঘাঁটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর-মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত। এসব ঘাঁটিতে কমান্ড ও নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরাইলের ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল। পাশাপাশি ইরানে যেসব ঘাঁটি থেকে আগ্রাসন চালানো হয়, তার মধ্যে এদুটি ঘাঁটিও অন্যতম’।

এছাড়া তেলআবিব শহরের কাছে অবস্থিত ইসরাইলের তেল নফ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি। আইআরজিসি কমান্ডারের মতে, ইরানের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক-শিল্প কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের পালটা হামলায় ইসরাইলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।

সবশেষ খবর অনুযায়ী, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে। অন্যদিকে ইরানও বলেছে, ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। 

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচির বলেন, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এ সংঘর্ষ শেষ হবে না। ইসরাইলে হামলা অব্যাহত থাকবে। আর এ পদক্ষেপ হামলাকারীদের (ইসরাইল) জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে।’ সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৫, /বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit