শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে সপ্তাহের ব্যবধানে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বৃহস্পতিবার (১২ জুন) প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ ডলারে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতব বস্তুটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১২ জুন) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬০ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। যা গত ৫ জুনের চেয়ে স্বর্ণের সর্বোচ্চ দর। অন্যদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৮০ ডলারে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ডলারের মান ও পরবর্তী মার্কিন সুদের হারের আলোচনার ওপর বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল স্বর্ণের দার নির্ভর করছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভূ-রাজনৈতিক এই অস্থিরতায় বিনিয়োগকারীরা মার্কিন প্রযোজক মূল্য সূচকের দিকে তাকিয়ে, যেটি ১৭-১৮ জুন ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে প্রকাশিত হবে।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে টানা ২ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ গত ৫ জুন ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। পরদিন (৬ জুন) থেকে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। পাশাপাশি পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit