শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাব এর কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, কেন্দ্রীয় বিএনপি,র কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।মঙ্গলবার (১০ জুন) দুপুরে ওয়াদুদ ভূইয়ার বাস ভবন বৈঠক কলাবাগানে এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ,জেলা বিএনপির   যুগ্ন-সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু। 
মতবিনিময় সভায় প্রধান অতিথি,র বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি,র কর্মসংস্থান বিষয়ক  সহ-সম্পাদক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাই আপনারা এবং আমরা মিলে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখলে সমাজ সুন্দর হবে সাধারণ জনগণ উপকৃত হবেন। এছাড়া দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমাদের ভূল থাকলে তা সুধরে দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসন,  সাংবাদিক ও আমরা (বিএনপি) ঐক্যমতের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মানের বিকল্প নাই।এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, গুইমারা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলী,পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহী, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো.আল আমিন  বক্তব্য রাখেন।
কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৫, /বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit