বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে অসহায় যুবদল কর্মীকে নতুন ঘর হস্তান্তর

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ -সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষথেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন  যুবদলের অসহায় যুবদলকর্মী বিল্লাল হোসেন কে একটি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১০জুন) দুপুরের দিকে তাইন্দং যুবদলের উদ্যােগে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি  ওয়াদুদ ভুইয়ার  পক্ষ থেকে  তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাঘমারা এলাকার অসহায়  যুবদল কর্মী বিল্লাল হোসেন কে একটি নতুন ঘর হস্তান্তর করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বদি,ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। 

এসময়, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল,  উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার,তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম, তাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদব মো.আমির হোসেন,তাইন্দং  ইউনিয়ন যুবদলের সভাপতি  কোরবান আলী, উপজেলা বিএনপি, যুবদল, তাইন্দং ইউনিয়ন বিএনপি,যুবদল সহ অন্যান্য সংগঠনের  নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।যুবদল কর্মী বিল্লাল হোসেন ঘর পেয়ে কর্মীবান্ধব প্রিয় নেতা  কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ -সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৫, /দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit