বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দশ বছরের মধ্যে চামড়ার দাম এবার বেশি ছিল : বাণিজ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এবার বেশি ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও বস্ত্র, পাট এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোর চকবৈদ্যনাথ এলাকায় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব দেশের সঙ্গে আমরা বাণিজ্য করতে চাই। শুধু মাত্র একটা, দুইটা দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই না। আমরা ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য করবো। একই ভাবে আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সারা বিশ্বের সব দেশ থেকে করবো।

শেখ বশিরউদ্দীন বলেন, সরকার বিসিক কর্তৃক ট্যানারি মালিকদের তিন ধরনের লবণের স্যাম্পল দেওয়া হয়েছিল। তারা উপযুক্ত লবণকে চামড়ার জন্য নির্ধারণ করেন। তারপর সরকার সাড়ে ৭ লক্ষ মণ কিনেছে। এবং সেই লবণ আমরা সারাদেশে দিয়েছি। অনেকে বলছেন, লবণের দাম বেড়েছে। আমাদের লবণ চাষীদের কথাও আমাদের চিন্তা করতে হয়। সরকার সামগ্রিক বিষয়ে চিন্তা করে।

উপদেষ্টা আরও বলেন, গত ১০ বছরে সর্বোচ্চ এবার চামড়ার দাম বেশি ছিল। যা বিগত দিনে ছিল না। এবং আগামী বছর আরও দাম বৃদ্ধি পাবে বলে আশা করছি। সংশ্লিষ্ট সকলকে একত্রে কাজ করতে হবে। আমাদের অর্থনীতির প্রসারে নজর দিতে হবে। সামগ্রী ভাবে আমাদের বাণিজ্য বাড়াতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যে রেটে চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরজমিনে সে রেটে চামড়া কিনছেন না ট্যানারির মালিকসহ ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি ব্যবসায়ীরা, এই প্রথম বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরকারিভাবে লবণ সরবরাহ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তিন ধরনের লবণের স্যাম্পল দেশের বিসিকগুলোকে দেওয়া হয়েছে বিসিক কর্তৃক যেই লবণ চয়েজ করেছে সে লবণ সরবরাহ করা হয়েছে বিসিকের কাছে।

এসময় পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সায়দার খান ও সাধারণ সম্পাদক হালিম সিদ্দিকীসহ চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit