মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ঈদে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়ানের আরও দুই বন্ধু আহত হয়েছেন।

রোববার (৮ জুন) বিকেল ৫ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলায় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যায় রিয়ান আলী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে মাদারীপুরের ডাসা এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোল চত্বর দেখতে আসতেছিল।

ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড অতিক্রম করে একটি সরু ব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র রিয়ান আলী মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই বন্ধু আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, দুর্ঘটনাকবলিত আইকনিক পরিবহনের বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা০৮ জুন ২০২৫, /রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit