শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

চার দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : চার দিনের সরকারি সফরে সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। 

এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা ও দেশপ্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন, তাকে সম্মাননা দেবেন। বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে ড. ইউনূসের কাছে। তারা আশা করেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে।

সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে।

 

 

কিউএনবি/আয়শা০৮ জুন ২০২৫, /রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit