মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নতুন সভাপতির অধীনে মুশফিকের প্রত্যাশা দেশের ক্রিকেটের উন্নতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : গেলো মাসে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। এরপর বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বুলবুল। 

শনিবার (৭ জুন) দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন বিসিবি সভাপতি। তা ছাড়া জাতীয় দলের ক্রিকেটাররাও আছেন ছুটিতে। 
 
নিজ এলাকাতেই ঈদ উদযাপন করেছেন সব ক্রিকেটাররা। মুশফিকুর রহিম তার নিজ শহর বগুড়াতে ঈদ পালন করেছেন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন বিসিবি সভাপতিকে নিয়ে কথাও বলেছেন মুশফিক। 
 
‘এর আগে যারা ছিলেন, অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটার ছিলেন। আসলে দায়িত্বটা কে কতটুকু পালন করছে তারপর আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর ওরকম করে আসলে বলা যায় না।’ 
 

নতুন সভাপতির অধীনে মুশফিকুর রহিমের আশা দেশের ক্রিকেটের উন্নতি। ‘আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন।
আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি। আকরাম ভাই, বুলবুল ভাই উনারা যারা সবাই ছিলেন। তো আশা করবো উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটার জন্য অনেক ভালো কিছু করবেন। যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়।’

 

 

কিউএনবি/আয়শা০৮ জুন ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit