মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম

কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫০ Time View
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা উদ্যোগে ৬ হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় প্রায় ৬ হাজার দুঃস্থদের মাঝে ৭৮ টি কোরবানির গরু মাংস বিতরণ করে সংগঠনটি।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় দু’শো স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে মাংস বিতরণ করেন বলে জানান সংগঠন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার ৭ জুন থেকে দুই দিন ব্যাপী কোরবানির মাংস বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল্লাহ,মোঃ মাসুদ হোসেন,নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মোজাহিদ,ফারুক আহমেদ,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অনান্যরা। কোরবানির মাংস পেয়ে হাতিয়া ইউনিয়নের মোছাঃ সুফিয়া বেগম জানান, কত দিন গরুর গোশত খাই না জানি না,গরুর গোশতের স্বাদ ভুলে গেছি।আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হইছি। পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাবো।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন বলেন, আমরা গতকাল আজ দুদিনে কুড়িগ্রাম জেলা তিনটি উপজেলায় (কুড়িগ্রাম সদর,চিলমারী ও উলিপুর) এ ৭৮ টি গরু কোরবানি করেছি।যে সমস্ত মানুষজনের মাংস কেনার সামর্থ নেই এমন ৬ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে মাংস বিতরণ করা হলো।আমাদের কাজে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবকসহ তিন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা।অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’কে ধন্যবাদ জানাই।

 

 

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit