মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে রুশ সাবেক প্রেসিডেন্টের হাস্যরসাত্মক মধ্যস্থতার প্রস্তাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মধ্যে সম্পর্ক এখন উত্তপ্ত। এই পরিস্থিতিতে, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তাদের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে তার প্রস্তাবের ধরণ বেশ রসিকতাপূর্ণ।

সাবেক রুশ বলেন, ‘আমরা ডি (ট্রাম্প) ও ই (মাস্ক)-এর মধ্যে শান্তি চুক্তি করাতে প্রস্তুত, একমাত্র শর্ত হচ্ছে যুক্তিসংগত পারিশ্রমিক— স্টারলিংকের শেয়ার দিলেই চলবে। ঝগড়া করো না বন্ধুরা।’ মেদভেদেভের এই মন্তব্য এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করার পর মাস্ক এর জবাবে একটি হাসির ইমোজি দেন।

এর একদিন আগে আরেক রুশ আইনপ্রণেতা দিমিত্রি নোভিকভ বলেছিলেন, ‘মাস্ক চাইলে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিতে পারেন।’নোভিকভ আরও বলেন, মাস্ক এমন একজন যিনি রাজনৈতিকভাবে কৌশলী যোগাযোগ তৈরি করেছেন। তার সঙ্গে রাশিয়ার মতভেদ থাকলেও তা হবে ব্যক্তিগত।

রাশিয়ার একজন প্রভাবশালী সিনেটর এবং দেশটির মহাকাশ কর্মসূচির সাবেক প্রধান দিমিত্রি রোগোজিনও মাস্ককে আহ্বান জানান। তিনি লেখেন, যদি আমেরিকায় আপনার সমস্যা অতিরিক্ত বেড়ে যায়, আমাদের কাছে চলে আসুন। এখানে আপনি পাবেন বিশ্বস্ত বন্ধু এবং প্রযুক্তিগত উদ্ভাবনের পূর্ণ স্বাধীনতা।

উল্লেখ্য, ইলন মাস্ক ছিলেন ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার অন্যতম বড় দাতা। নির্বাচনের সময় তিনি ট্রাম্পের পাশে ছিলেন এবং বিজয়ের পর ট্রাম্প তাকে প্রশংসা করে বলেছিলেন, ‘একটি নক্ষত্রের আবির্ভাব ঘটেছে।’

তবে পরে মাস্ক ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ কর আইনকে ‘অত্যন্ত ব্যয়বহুল’ এবং তার কাজের পথে বাধা বলে সমালোচনা করেন। এতে দু’জনের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। এরপরই মাস্ক সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ট্রাম্প এরপর মাস্ককে নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমি ইলনের ওপর ভীষণ হতাশ।’

পাল্টা জবাবে মাস্ক এক্স-এ লেখেন, ‘আমার সহায়তা না থাকলে ট্রাম্প হারতেন, ডেমোক্র্যাটরা হাউস দখল করত এবং সিনেটে রিপাবলিকানদের মাত্র এক ভোটের প্রাধান্য থাকত।’ এভাবেই দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই তিক্ততায় রূপ নেয়।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit