মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

সিগন্যাল উপেক্ষা করে ছুটল ট্রেন, নিভে গেল ৩ প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলার সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্মকর্তারা জানান, সেতুর ওপর একটি সিএনজিচালিত অটোরিকশা নষ্ট হয়ে যানজট তৈরি হলে ট্রেনটির গতিরোধ হয়নি। নিয়ম অনুযায়ী ট্রেনের সেতুতে ওঠার আগে পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত নেওয়ার কথা থাকলেও, চালক সেই নিয়ম উপেক্ষা করে সোজা সেতুতে উঠে যান।

ফলে সেতুর ওপর থাকা সিএনজি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রেনটি এগিয়ে যায়, এতে অন্তত তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।

দুর্ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশনের ইউনিট ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

দুর্ঘটনার বিষয়ে গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন বলেন, ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে গিয়েছিল। সেতুর ওপর সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ছিল। সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে সব গাড়ি সেতু থেকে নামতে পারেনি।

ট্রেনচালক সংকেত অমান্য করেছেন কি না এমন প্রশ্নের জবাবে আজম উদ্দিন বলেন, নিয়ম হলো ট্রেন পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে। এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান। আবার উল্টো দিক থেকে গাড়ি আসছিল। এ কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু। সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৫, /সকাল ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit