বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

মেসি খেলবেন কি না, জানেন না স্কালোনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ৩৭ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানান তিনি।

স্কালোনি বলেন, ‘আমরা সম্প্রতি মেসির সঙ্গে যোগাযোগ করেছি। এখনো সিদ্ধান্ত নেইনি যে সে শুরু থেকে খেলবে কি না। তার শারীরিক অবস্থা কেমন, সেটা জানা গুরুত্বপূর্ণ।’২০২৬ বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। তবে আগামী বৃহস্পতিবার তারা খেলবে তলানিতে থাকা চিলির বিপক্ষে। এই ম্যাচে মূল খেলোয়াড়দের অনেকেই ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না।

স্কালোনি বলেন, ‘আমরা অনেক খেলোয়াড়কে পাচ্ছি না। তাই যাদের ডাক দিয়েছি, তারা যদি প্রস্তুত থাকে, তাহলে খেলার সুযোগ পাবে।’তিনি আরও বলেন, ‘আমি এখনো শুরুর একাদশ ঠিক করিনি। তবে যাদের আমরা মনে করি প্রস্তুত, তাদের কিছু সময় খেলাবো। ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সেটা মুখ্য নয়। আমরা চাই, এই খেলোয়াড়রা আত্মবিশ্বাস পাক ও দলে মানিয়ে নিতে পারুক।’

স্কালোনি জোর দিয়ে বলেন, দলের মনোভাব আগের মতোই আছে। ভালো খেলার লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা। তার ভাষায়, ‘আমরা খেলতে চাই। নতুনদের দেখতে চাই। যারা ভালো খেলছে, তাদের সুযোগ দিতে চাই। একটা ম্যাচ কখনোই অপাত্রে আসে না। আমরা এমনিতেই বেশি ম্যাচ খেলি না যে বলব এই ম্যাচ খেলতে চাই না। বরং এটা দারুণ একটি ম্যাচ হবে। কিছু কঠিনতা অবশ্যই আছে। তবে আমরা ভালো অবস্থানে আছি।’

ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি মনে করি এটা দারুণ হয়েছে। সাম্প্রতিক সময়ে আনচেলত্তি অন্যতম সেরা কোচ। সে ব্রাজিলকে আরও শক্তিশালী করবে।’তিনি আরও বলেন, ‘আমি তার আচরণ পছন্দ করি, সবকিছুই ভালো লাগে। সে দলে নতুন কিছু যোগ করবে। আমি তাকে শুভকামনা জানাই।’

 

 

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৫, /রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit