রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের ৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

দুর্গাপুরে মাদক সেবনের সময় হাতেনাতে আটক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে লিমন মিয়া (২০) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালী এলাকার নিজ থেকে মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। জানা গেছে, উপজেলার আত্রাখালী এলাকার মৃত হানিফ কামালের ছেলে লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। আজ বুধবার বিকেলেও সে তার নিজ বাড়িতে মাদক (ট্যাপেনটাডোল ট্যাবলেট) সেবন করছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর অভিযান পরিচালনা করেন। ইউএনও জানান, ওই যুবককে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে এবং তিনি দোষ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অর্থদন্ড করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সকলের উদ্দ্যেশ্যে তিনি বলেন, মাদক কেবল একটি পরিবার না পুরো সমাজের জন্য ক্ষতিকর। মাদকসেবী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সকলকে অনুরোধ জানান। 

 

 

 

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit