মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলায় ‘বিপজ্জনক জীবাণু’ পাচারের অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান ও ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। তাদের বিরুদ্ধে ক্ষতিকারক ছত্রাক পাচারের অভিযোগ এনেছে প্রশাসন।

মঙ্গলবার (৩ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি অভিযোগে কর্মকর্তারা জানিয়েছেন, জিয়ান ও লিউকে ষড়যন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাচার, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, জিয়ান মিশিগান বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। তার প্রেমিক লিউ একটি চীনা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। তদন্তটি এফবিআই, মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষার যৌথ প্রচেষ্টায় চলমান রয়েছে বলে জানা গেছে।

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত চীনা নাগরিকের বিরুদ্ধে ফেডারেল তদন্তে অভিযোগ আনা হলো। 

এর আগে গত সপ্তাহে অ্যান আর্বার-ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পড়া একজন চীনা নাগরিকের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে অবৈধভাবে ভোট দেয়ার অভিযোগ আনা হয়।

মার্কিন অ্যাটর্নি জেরোম এফ. গর্গন জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, ‘এই চীনা নাগরিকদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির একজন অনুগত সদস্যও রয়েছে। তাদের অভিযুক্ত কার্যকলাপ জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুতর উদ্বেগের বিষয়।’

এই দুই বিদেশির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে ‘সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র’ হিসেবে বর্ণনা করা বিপজ্জনক ছত্রাক পাচারের অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে তাদের পরিকল্পনা এগিয়ে নিতে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগার ব্যবহার করার ইচ্ছা পোষণ করেছিলেন বলে জানান মার্কিন এই অ্যাটর্নি।

এর আগে এফবিআই জিয়ানকে আমেরিকায় ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামক ছত্রাক পাচারের অভিযোগে গ্রেফতার করে, যা বৈজ্ঞানিক সাহিত্যে সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ।

কর্মকর্তারা বলেছেন, ক্ষতিকারক ছত্রাক মাথার ক্ষয় সৃষ্টি করে, যা গম, বার্লি, ভুট্টা ও ধানের একটি রোগ এবং প্রতি বছর বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী এটি। ফুসারিয়াম গ্রামিনিয়ারামের বিষাক্ত পদার্থ মানুষ ও গবাদি পশুর বমি, লিভারের ক্ষতি এবং সৃষ্টি করে প্রজনন ত্রুটি।

অভিযোগ বলা হয়, চীনে এই রোগজীবাণু নিয়ে কাজের জন্য চীনা সরকার তহবিল প্রদান করেছিল জিয়ানকে। তার প্রেমিক লিউ একটি চীনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত যেখানে সে একই রোগজীবাণু নিয়ে গবেষণা করে বলেও অভিযোগ রয়েছে।

সূত্র : বিবিসি।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit