মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

আর্জেন্টাইন তারকার পেনাল্টি নিয়ে বিতর্ক, বদলে গেল নিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাদ্রিদ ডার্বিতে টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার সময় বলে দুইবার টাচ লেগেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজের। পরে ভিএআর চেক করে গোলটি বাতিল করেন রেফারি। পড়ে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই পেনাল্টির কারণেই এবার পেনাল্টির নিয়মই বদলে ফেলল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

মঙ্গলবার আইএফএবি জানায়, এখন থেকে পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতাবশত বলে দুবার পা স্পর্শ হলে সেটি থেকে গোল বাতিল হবে ঠিকই, তবে আবারও সেই খেলোয়াড় শট নেওয়ার সুযোগ পাবেন।

এক বিবৃতিতে আইএফএবির সেক্রেটারি লুকাস ব্রুড বলেন, পেনাল্টি নিতে গিয়ে ফুটবলার অনিচ্ছাকৃতভাবে শট নেয়ার পর সঙ্গে সঙ্গেই অন্য পায়ে বল লাগান, তখন রেফারিরা গোল বাতিল করে দেন। তবে নিয়মটা করা হয়েছিল ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ার জন্য।

তিনি বলেন, এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এ ধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, এ মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে।

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে গড়ায় মাদ্রিদ ডার্বি। তখন আলভারেজ পেনাল্টি নিতে গিয়ে পা পিছলে বলে দুইবার স্পর্শ করেন, যা বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ৪-২ গোলে পেনাল্টি শুটআউট জিতে পরের রাউন্ডে ওঠে রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে তখন ফুটবল দুনিয়ায় সমালোচনা শুরু হয়। আলভারেজের সেই পেনাল্টির পক্ষে-বিপক্ষে অবস্থান নেন ফুটবল কিংবদন্তীরা।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit