সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছায় শামীম হাসান 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :  দেশের শ্রমিক, খেটে খাওয়া মেহনতী ও পেশাজীবি সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা ও শিল্পী মো: শামীম হাসান। তিনি বলেন, ঈদুল আজহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। এই ঈদে মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য মুসলমানগণ সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কোরবানি করেন এবং তা আত্মীয় স্বজণ ও গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
সকল শ্রমিকরা যেন নির্বিঘ্ন যাত্রায় তাদের গন্তব্য স্থানে পৌঁছে গ্রামের বাড়িতে পরিবার-পরিজনদের সাথে ঈদ-আনন্দ ভাগাভাগি করে পূনরায় কর্মস্থলে ফিরে আসতে পারেন এই প্রত্যাশা করেন তিনি।সেই সাথে শিল্প মালিকদের কাছে তিনি জোর অনুরোধ করে বলেন, আপনারা শিল্পাঞ্চলের সকল শ্রমিক ভাই বোনদের ঈদ বোনাস ও বেতনসহ সকল ন্যয্য পাওনাদি পরিশোধ করুন। যাতে করে সকল শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন।সবশেষে তিনি সকলকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit