বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

মাত্র চার সপ্তাহেই ওজন নিয়ন্ত্রণ সম্ভব, জেনে নিন উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক স্বাস্থ্য ম্যাগাজিনগুলোতেও আলোচনায় উঠে এসেছে একটি নতুন ধরনের ডায়েট পদ্ধতি ‘সুইচ অন ডায়েট’। কোরিয়ান চিকিৎসক ড. ইয়ং-উ পার্ক দীর্ঘ ৩৩ বছরের অভিজ্ঞতা থেকে তৈরি করেছেন এই ডায়েট পদ্ধতি, যা মাত্র চার সপ্তাহে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে বলে দাবি করেছেন তিনি। শুধু ওজন কমানো নয়, এই ডায়েট মাংসপেশি টিকিয়ে রাখার দিকেও গুরুত্ব দেয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ বিয়ে বিস্তারিত উঠে এসেছে।

যেভাবে কাজ করে এই ডায়েট: ‘সুইচ অন ডায়েট’ মূলত তিনটি মূলনীতির ওপর দাঁড়িয়ে
  • ইন্টারমিটেন্ট ফাস্টিং (পর্যায়ক্রমিক উপবাস) 
  • অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন
  • প্রোটিন-সমৃদ্ধ খাদ্য গ্রহণ

এই ডায়েটে দৈনিক অন্তত দুই লিটার পানি পান করতে হবে, কমপক্ষে ছয় ঘণ্টা ঘুমাতে হবে, পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে, সপ্তাহে অন্তত চারবার উচ্চমাত্রার ওয়ার্কআউট করতে হবে এবং রাতে ঘুমানোর চার ঘণ্টা আগে রাতের খাবার শেষ করতে হবে। পাশাপাশি ক্যাফেইন, অ্যালকোহল, প্রসেসড খাবার এবং চিনি গ্রহণও কঠোরভাবে সীমিত করা হয়েছে। শরীরকে কিটোসিস অবস্থায় নিয়ে যেতে কার্বোহাইড্রেট গ্রহণও কমানো হয়।

পুরো ডায়েট পরিকল্পনা চারটি ধাপে বিভক্ত:

১ম সপ্তাহ: ডিটক্স ও অন্ত্র পরিষ্কার

প্রথম তিন দিন শুধুমাত্র চারবার প্রোটিন শেক খেতে হবে এবং খালি পেটে প্রোবায়োটিক গ্রহণ করতে হবে। প্রতিদিন এক ঘণ্টা হাঁটাহাঁটি করতে হবে। খাবারের তালিকায় থাকবে, বাঁধাকপি, শসা, ব্রকলি, টফু আনস্যুইটেনড দই। পরবর্তী চারদিনে খাদ্যতালিকায় যোগ হবে— মাছ, মুরগির মাংস, ডিম, চর্বিমুক্ত গরুর মাংস। এছাড়াও  ময়দা, দুগ্ধজাত খাবার ও কফি নিষিদ্ধ।

২য় সপ্তাহ: ইন্টারমিটেন্ট ফাস্টিং

এই সপ্তাহে একদিন ২৪ ঘণ্টার উপবাস রাখতে হবে এবং তা উচ্চ-প্রোটিন ডিনার দিয়ে শেষ করতে হবে। খাদ্যতালিকায় থাকবে—

দুইবার প্রোটিন শেক

  • দুপুরে কম কার্ব যুক্ত খাবার (যেমন: ভাত ও সবজি)
  • রাতে কার্বহীন প্রোটিন খাদ্য
  • সাপ্লিমেন্ট হিসেবে বাদাম, ডাল, কালো কফি রাখা যেতে পারে। এই সপ্তাহে ফাস্টিংয়ের দিনে উচ্চমাত্রার ব্যায়াম নিষিদ্ধ।

তৃতীয় ও চতুর্থ সপ্তাহ:

  • ৩য় সপ্তাহে দুই দিন ২৪ ঘণ্টার না খেয়ে থাকা
  • ৪র্থ সপ্তাহে তিন দিন না খেয়ে থাকতে হবে

প্রতিদিনের খাদ্যতালিকায় থাকবে—

  • দুইবার প্রোটিন শেক
  • দুইবার কম কার্বযুক্ত খাবার (যেমন: কুমড়ো, চেরি টমেটো, বাদাম, বেরি জাতীয় ফল)
  • ওয়ার্কআউটের পরে: মিষ্টি আলু বা কলা, যা শরীরে দ্রুত শক্তি যোগায়

চার সপ্তাহের পরেও প্রাপ্ত শরীরের পরিবর্তন ধরে রাখতে প্রতি সপ্তাহে একদিন ২৪ ঘণ্টার না ফাস্টিং করতে বলছেন বিশেষজ্ঞ। এছাড়া অন্যান্য দিন ১৪ ঘণ্টার ফাস্টিং চালিয়ে যেতে হবে। 

‘সুইচ অন ডায়েট’ এমন একটি পরিকল্পনা যা স্বল্প সময়ে মেদ কমাতে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ধরে রাখতে সহায়ক হতে পারে। তবে যেকোনো ডায়েট শুরু করার আগে একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। এই ডায়েট কঠোর নিয়মনীতিতে চলে, তাই শারীরিক অসুস্থতা থাকলে নিজ দায়িত্বে এটি অনুসরণ না করাই ভালো। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit