বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

সেদ্ধ ডিমই কেন খাওয়া উচিত, দিনে কয়টি খাবেন, জানালেন পুষ্টিবিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডিম এমন একটি খাবার, যা যেকোনো উপায়ে খাওয়া যায়। দিনের শুরু থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া সব খাবারেই রাখা যায় এটি। কেউ সকালে সেদ্ধ বা নাশতায় অমলেট, দুপুরে সবজির সঙ্গে বা ভুনা, বিকেলের স্ন্যাকসে বা ডিমের চপ, রাতে ডিমের রকমারি তরকারি―সবভাবেই খাওয়া সম্ভব। পছন্দ অনুযায়ী সবাই তাই খেয়ে থাকেন।

ডিম কতটা পুষ্টিকর:
ভালো না লাগা থেকে অনেকেই মুরগি খেতে চান না। তাদের ডিম খাওয়া ছাড়া যাবে না। ডিম হচ্ছে সুপারফুড। এতে যেসব পুষ্টি উপাদান পাওয়া যায়, তার সঙ্গে অন্য কোনো খাবারের তুলনা চলে না। এর মতো পুষ্টিকর খাবার খুব কম রয়েছে। ৯টি অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হয় প্রোটিন। প্রতিটি অ্যামিনো অ্যাসিডই এই ডিমের মধ্যে বিদ্যমান।

সুপারফুড ডিমে প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, এ, পটাশিয়াম, ফোলেট, থিয়ামিন, জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অর্থা, ডিম খুবই পুষ্টিকর খাবার। যা ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও হার্টের সমস্যা রোধে সহায়ক।

দিনে কয়টি করে ডিম খাওয়া ভালো:
মাছ ও মাংসের স্বাদ ও পুষ্টিগুণের সঙ্গে তুলনা করলে কোনো অংশে কম নয় ডিম। এ জন্য পরিমাণ বুঝে ডিম খাওয়া উচিত। দিনে একটি সেদ্ধ ডিম খাওয়া উচিত। তবে প্রতিদিন শরীরচর্চা ও খেলাধুলা করলে একটার বেশি ডিম খেতে পারেন। শরীরে ভিটামিন ডি, প্রোটিনের ঘাটতি থাকলেও একটার বেশি দুটো ডিম খাওয়া যায়। আবার ডিমে কোনো অ্যালার্জি না থাকলেও প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন।

কোলেস্টেরল বাড়লে কী ডিম খাওয়া ঠিক নয়:
অনেকেরই ধারণা কোলেস্টেরল বাড়লে ডিম খাওয়া ঠিক নয়। মূলত, ডিমের কুসুমের মধ্যে যে কোলেস্টেরল থাকে, তা হচ্ছে ‘গুড কোলেস্টেরল’। অর্থাৎ, ডিমের কুসুম রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সহায়তা করে। নিয়মিত ডিম খাওয়া হলে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়।

কেন সেদ্ধ ডিম খাওয়া উচিত:
এ ব্যাপারে পুষ্টিবিদ মঞ্জিরা বলেন, ডিম সবসময় ফুটন্ত পানিতে সেদ্ধ করে খাওয়া উচিত। এতে করে ডিমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়। তবে হাফ সেদ্ধ ডিম খাওয়া যাবে না। এতে শরীরে সমস্যা দেখা দিতে পারে। ডিম সেদ্ধ করলে উপরিভাগে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস হয়। যা কাঁচা ডিমকে অন্য কোনো উপায়ে খাওয়া হলে সেই ব্যাকটেরিয়া ধ্বংস হয় না। এছাড়া ডিম ভাজি বা তরকারি হিসেবে খেলে তাতে বরং ক্যালোরি বাড়ে। তখন কোলেস্টেরল বৃদ্ধিরও ভয় থেকে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit