শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ডোমারে মা সমাবেশ ও শিক্ষক সুস্মিতা কুন্ডু’র বিদায় সংবর্ধনা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “শিক্ষাই জ্ঞান. শিক্ষাই আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদালয়ে মা সমাবেশ ও সিনিয়র সহকারী শিক্ষক সুস্মিতা কুন্ডু’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২জুন) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম। সহকারী শিক্ষক তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সটেক্টর অর্চনা রানী মন্ডল, সহকারী শিক্ষক মোতাহারুল হক টিটু, ফারহা জেবিন লাবনী, অভিভাবক সদস্য শিক্ষকা শারমিন সুলতানা, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী রিত্তিকা রনী রায় রাধে, নাবিহা নিশাদ, অভিলাষ সাহা নীল প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুস্মিতা কুন্ডু’র অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সুস্মিতা কুন্ডু ১৯৯০ সালে সহকারী শিক্ষিক হিসাবে বামুনিয়া কাচারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। চাকুরী জীবনে সফলতার ও সুনামেন সাথে দ্বায়ীত্ব পালন করে আজ শেষ কর্ম দিবসের বিদায় কালে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালবাসায় অশ্রুসিক্ত জলে ব্যাতিক্রম সাজে গাড়ীতে তার নিজ বাসায় পৌছে দেন সহকর্মীগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit