মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

পাকিস্তানে জেল ভেঙে পালিয়েছে দুই শতাধিক কয়েদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচির একটি জেল থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে। গতকাল  সোমবার রাতে কয়েকটি ছোট ভূমিকম্পের পর কর্তৃপক্ষ আতঙ্কিত কয়েদিদের সেল থেকে বাইরে আসার সুযোগ দেওয়ার পর এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে গোলাগুলিতে এক কয়েদি নিহত হয়েছে। আহত হয়েছেন তিন কারাকর্মী, বলেছেন সিন্ধুর পুলিশপ্রধান গুলাম নবি মেমন। পালিয়ে যাওয়া বেশিরভাগ কয়েদি-ই মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধে জড়িত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কারণে হাজারও বন্দিকে জেলখানার ভেতরে খোলা আঙিনায় আসার অনুমতি দেওয়া হয়েছিল। আর সেই সুযোগে ওই কয়েদিরা পালান। সিন্ধু প্রদেশের আইনমন্ত্রী জিয়াউল হাসান লানজার জানান,করাচির মালির জেলার ওই কারাগারের কর্তৃপক্ষ রাত পৌনে একটার দিকে আনুমানিক দুই হাজার বন্দিকে তাদের ব্যারাক থেকে বাইরে গণনার জন্য নিয়ে আসে। সেই সুযোগে পালানো শুরু হয়। মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ তৎপরতা চলে।

পুলিশ বলছে, কয়েদিরা কারা কর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিলে গোলাগুলি শুরু হয়। এরপর ওই বন্দিরা কারা কর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করে। তবে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ কয়েদিই জেলখানার বাইরের দেয়াল দিয়ে পালিয়েছেন। 

২১৩ বন্দি পালালেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭৮ জনকে ধরে আনা হয়েছে।

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit