বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁদাবাজি-গরু নিয়ে টানাটানি করলে ছাড় দেওয়া হবে না: র‌্যাব-১১ সিও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : নদী বা সড়কপথে চাঁদাবাজি করলে বা গরু নিয়ে টানাটানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো গরুর হাটে পরিদর্শন করেন র‌্যাব-১১ সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এ সময় তিনি গরুর হাটে গরু নিয়ে আসা বেপারি ও হাট ইজারাদারের লোকজনের সঙ্গে কথা বলেন।

এক প্রেস ব্রিফিংয়ে  র‌্যাব-১১ সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন আরও বলেন, নদীপথে চাঁদাবাজির কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নদীপদে গরু টানাটানি ও চাঁদাবাজির দুটি ভিডিও আমাদের নজরে এসেছে। নদীপথে গরুর বেপারিরা যাতে নির্বিঘ্নে নিজেদের পছন্দমতো হাটে গরু নিয়ে যেতে পারে সেজন্য র‌্যাব টহল দিচ্ছে।

নারায়ণগঞ্জে গরুর বেপারি ও ব্যবসায়ীদের আতঙ্ক দূর করতে এবং গরুর বেপারিরা যাতে সড়ক ও নদীপথে নিজেদের পছন্দমতো হাটে গরু নিয়ে আসতে পারেন সেজন্য কাজ শুরু করেছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শীতলক্ষ্যা নদীতে যাতে কোনো গরুর বেপারি বা গরুর ট্রলারে কোনো প্রকার চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা গরু ইজারাদারদের নিয়োজিত সন্ত্রাসীরা গরু নিয়ে টানাটানি করতে না পারে সেজন্য সড়ক ও নদী পথে পুলিশের পাশাপাশি র‌্যাব-১১ সদস্যরা নিয়মিত টহল দেবেন বলে জানিয়েছেন র‌্যাব-১১ সিও (অধিনায়ক)।

নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাটে গরু নিয়ে আসার পথে শীতলক্ষ্যা নদীতে ইজারাদারের সন্ত্রাসীরা গরুর বেপারিদের নিজ নিজ হাটে জোরপূর্বক নিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আবার গরুর ট্রলারে স্পিডবোটে এসে গরুর ট্রলার থেকে চাঁদা আদায় করছে একদল সন্ত্রাসী। সম্প্রতি এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গরুর ব্যাপারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit