মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে এজিয়ান ও ভূমধ্যসাগরীয় উপকূল। স্থানীয় সময় সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, আহত হয়েছেন অন্তত ৮ জন।

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সোমবার রাত ১১টা ১৭ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এটি উৎপন্ন হয় এজিয়ান সাগরের তলদেশে, তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের কাছে, ৬৮ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার ভোরে আবার কেঁপে ওঠে অঞ্চলটি। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এটি উৎপন্ন হয় মারমারিজ শহরের ১৮ কিলোমিটার গভীরে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে জানান, ভূমিকম্পের সময় মুগলা প্রদেশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে গিয়ে প্রায় ৭০ জন আহত হন। এ ছাড়া প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, শহরটিতে অন্তত ৮ জন আহত হয়েছেন, যাঁরা ভূমিকম্পের সময় আতঙ্কে জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন।

উল্লেখ্য, তুরস্ক অতীতে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির ১১টি প্রদেশে প্রাণ হারান ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। এর আগে, ২০২০ সালে ৭ মাত্রার আরেক ভূমিকম্পে মারা যান প্রায় ১ হাজার ৪০০ জন।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৫, /দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit