সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

আইপিএলে এক ম্যাচেই অবিশ্বাস্য জোড়া রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) অবিশ্বাস্য রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। এর আগে আইপিএলে এমন ইতিহাস কেউ তৈরি করতে পারেননি। নন-ওপেনার হিসেবে এক সিজনে ৭০০ রান করে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য কীর্তি গড়েছেন ভারতীয় তারকা।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই রেকর্ড গড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার। ১৩তম ওভারে দ্বিতীয় বলে কাইল জেমিসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

এই মৌসুমে সূর্যকুমার ১৬টি ম্যাচের প্রত্যেকটিতেই ২৫ রান বা তার বেশি স্কোর করেছেন। রোববার ২৬ বলে ৩টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা মেরে ৪৪ রান করেন। তার ব্যাটিং তাণ্ডবে মুম্বাই ইন্ডিয়ান্স বড় স্কোর গড়তে সক্ষম হয়। এক মৌসুমে তিনি মুম্বাইয়ের হয়ে ৭০০ রান করেছেন। আইপিএল ইতিহাসে এক মৌসুমে নন-ওপেনার হিসেবে ৭০০ রানের অনন্য কীর্তি গড়া প্রথম ক্রিকেটার সূর্যকুমার যাদব।

এক মৌসুমে ৭০০ রান করা প্রথম নন-ওপেনার- সূর্যকুমার যাদব।তিনি আইপিএলের চলতি আসরে ৭১৭ রান করেন।  এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ৬৮৭ রান করেন। ২০১৮ সালে ভারতীয় তারকা ঋষভ পন্থ ৬৮৪ রান করেন। ২০১৮ সালে কেন উইলয়াসমন ৬২২ রান করেছিলেন। 

সূর্যকুমার যাদব আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রান করে শচীন টেন্ডুলকারের রেকর্ড আগেই ভেঙেছেন। এবার ৭১৭ রানের মাইলফলক স্পর্শ করলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit