মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমখানা শিশুদের মাঝে খাবার বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “শিশু থেকে প্রবীন,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানার অসহায় শিশুদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী আম-জোড়া-চাঁদ দারুস সুন্না হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৪০জন অসহায় শিশুদের মাঝে দুপুরে খাবার পরিবেশন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। সংক্ষিপ্ত আলোচনায় অত্র মাদ্রাসার সভাপতি সাবেক শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী।

এছাড়াও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ তারেক, মাদ্রাসা কমিটির সিঃসহ-সভাপতি আনিছুর রহমান মানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম,মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুস সামাদ, তারিকুল ইসলাম,সদস্য বাবুল প্রধান, মোজাফ্ফর হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফেজ আব্দুস সামাদ।

উক্ত মাদ্রাসাটি ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। সেখানে বাংলা,ইংরেজী, অংকসহ সহিসুদ্ধ ভাবে কোনআন শিক্ষার পাশাপাশী, হাদিস, মাসলা মাসায়েল পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৫,  /বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit