বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের শর্ত, যা বললেন ট্রাম্পের দূত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস।তবে বেঁধে দিয়েছে একটিমাত্র শর্ত।সেটি হলো- একটি স্থায়ী যুদ্ধবিরতি— যা এতদিন ইসরাইলের জন্য ‘রেড লাইন’ ছিল।

তবে ওয়াশিংটনের প্রধান আলোচক স্টিভ উইটকফ ওই জবাবকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের মূল্যায়নের সুরে সুর মিলিয়ে বলেন, হামাস এখনও ‘অগ্রহণযোগ্য’ অবস্থানে এবং তাদের ‘অস্বীকৃতির নীতিতেই’ অনড় রয়েছে।

শুক্রবার ইসরাইল হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হামাসকে হয় প্রস্তাব মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দিতে হবে, নয়তো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, তারা মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে তাদের জবাব জমা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই চুক্তির অংশ হিসেবে প্রতিরোধের হাতে থাকা দখলদার বাহিনীর ১০ জীবিত বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং ১৮টি মরদেহ ফেরত দেওয়া হবে—যার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্র জানায়, হামাস উইটকফকে একটি ইতিবাচক জবাব দিয়েছে, তবে এটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তার ওপর জোর দিয়েছে।

স্টিভ উইটকফ বলেন, হামাসের জবাব ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এটি আমাদের আরও পিছিয়ে দিচ্ছে।’ তিনি হামাসকে আহ্বান জানান, তারা যেন ‘আমরা যে কাঠামোগত প্রস্তাব দিয়েছি, তা মেনে নেয়।’

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৫,  /বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit