শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায় সকালের মধ্যে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বিশ্বকাপে হঠাৎ ড্রোন আতঙ্কে ফুটবলাররা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জুনের ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ দ.আফ্রিকার তারকা গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, কী বলছেন চিকিৎসকরা? ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর বিষয় স্বীকার করলো ভারতীয় সামরিক বাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তাদের কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। তবে, তারা জোর দিয়ে বলেছে যে এই চারদিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের দিকে এগোয়নি।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংগ্রি-লা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের দাবি যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, তা ‘একেবারেই ভুল’ বলে মন্তব্য করেছেন জেনারেল চৌহান। তবে, তিনি ভারতের কতটি বিমান হারিয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেননি। তিনি বলেন, ‘যুদ্ধবিমান হারানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে হারালো, কী ভুল হয়েছিল—সেই বিশ্লেষণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।’

জেনারেল চৌহান বলেন, ‘ভালো দিক হলো, আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি, সেগুলো সংশোধন করেছি এবং মাত্র দুই দিনের মধ্যেই আবার সমস্ত যুদ্ধবিমান উড়িয়েছি; বিশেষকরে দূরপাল্লার টার্গেট করে অভিযান পরিচালনা করেছি।’

গত ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান হামলা ও পাল্টা হামলার এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ হয়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছিলেন যে তার দেশ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও এই দাবির স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই হয়নি।

ভারত সরকার এতদিন তাদের কোনো বিমান হারিয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছিল। জেনারেল চৌহানের এই বক্তব্য ভারত-পাকিস্তান সংঘর্ষে বিমান ক্ষয়ক্ষতি সম্পর্কে ভারতের পক্ষ থেকে প্রথম স্বীকারোক্তি। জেনারেল চৌহান জোর দিয়ে বলেন যে এই সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের স্তরে পৌঁছায়নি। উভয় পক্ষই সংঘাত নিয়ন্ত্রণে রেখেছে।

উল্লেখ্য, ভারতীয় সামরিক বাহিনী এখন তাদের কৌশলগত দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সংশোধনের কাজ করছে। বিশেষ করে, ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit