শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নির্বাচন নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। যেকোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত। তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে।’

শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘আমার অন্যান্য রাজনৈতিক ভাইয়েরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? এর আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়- তা আমরা মেনে নেব।’

এ সময় তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ৯ মাসে সংস্কারের নামে এদেশের ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। এর মধ্যে ১৮ লাখ নারী।’ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সোহরাব আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান, ঢাকা-৫ বিএনপির প্রধান সমন্বয়ক ইমরান আহম্মেদ রাসেল, সদস্য আনোয়ার হোসেন সরকার, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit