সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে বদলেছে মুখগুলো : বাঁধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

বাঁধন লিখেছেন, ‘দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সেই আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!’

তিনি লিখেন, ‘নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশের জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে। ’

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৫, /সকাল ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit