বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ঝড়ো হাওয়া, বৃষ্টি ও পানি বৃদ্ধিতে নদীপাড়ে ভয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৭৯ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৯ মে) ভোর ৫টা থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে। চলে টানা দুপুর ১২টা পর্যন্ত। এরপর থেমে থেকে কখনও ভারি আবার কখনও মাঝারি বৃষ্টি চলছে। ফলে ডুবে যায় জেলা শহরসহ নিম্নাঞ্চল। 

এদিকে নদ-নদীগুলোতে উত্তাল ঢেউ। সেই সঙ্গে নদীর পানি বেড়ছে তিন ফুটেরও বেশি। জেলা শহরের সুগন্ধা নদীপাড়ের চরাঞ্চলের অনেক বাড়ি ঘরে পানি উঠে গেছে। নদীর পানি বৃদ্ধি, টানা বৃষ্টি আর মাঝে মধ্যে দমকা বাতাসে দুর্যোগ পূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

শহরের সুগন্ধা নদীপাড়ের নতুন চর এলাকার নূরবানু বেগম আঞ্চলিক শব্দ উচ্চারণে বলেন, ‘রান্না ঘরে পানি ওঠছে। পাকসাক করতে পারি নাই। এহনই পানি ছুই ছুই। রাইতের জোয়ারে তলাইয়া যাবে।’

এদিকে পানিতে জেলা শহরের বেশ কিছু সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দোকানপাটে পানি উঠে যাওয়ায় বিপাকে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

শহরের টিনপট্টি এলাকার দোকান কর্মচারী ফরিদ হাওলাদার বলেন, ‘শহরের ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় বৃষ্টিতে শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। আজকের বৃষ্টিতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit