শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০২জন মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরন।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আগস্ট ২০২৪ এ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত  ১০২জন মৎস্য চাষীদের মাঝে ২৫কেজি করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ মে)সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার কার্যালয়, এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০২জন  মৎস্য চাষীদের মাঝে প্রতি চাষীকে ২৫কেজি করে  কাপ জাতীয় মাছের মিশ্র চাষের ডুবন্ত খাদ্য বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আরিফুল মোল্লা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান দিপু,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, বলেন আকস্মিক বন্যায় মাটিরাঙ্গার কৃষকদের  যে ক্ষতি হয়েছে তা লাগবের স্বার্থে সরকার থেকে কৃষকদের মৎস্য খাদ্য সরবরাহ করা হয়েছে যাতে করে তারা তাদের পুকুর গুলি চাষের আওতায় রাখে এবং মাটিরাঙ্গা উপজেলায় মানুষের মৎস্য চাহিদা পূরণ এবং দেশের মানুষের মৎস্য চাহিদা পূরণে ভূমিকা রাখে সর্বোপরি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit