সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম

ভূঞাপুরে রাস্তা পাকাকরণে নিম্নমানের ইটের খোয়ার ব্যবহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইল জেলার ভূঞাপুরে ১ কোটি ২ লাখ টাকার রাস্তার কাজে নিম্নমানের ইটের গুঁড়া ও খোয়া ব্যবহার এবং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।  জানা গেছে, উপজেলার মাটিকাটা মসজিদ থেকে রুহুলী আজগর মেম্বারের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য ২০২৩ সালের মার্চে কার্য্যাদেশ পায় মেসার্স কে এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি ২০২৪ সালের মার্চে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পন্ন করতে পারেনি। 

এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজের মেয়াদ বৃদ্ধির মাধ্যমে চলতি বছরে কাজ শুরু করে। কাজটির শুরুতেই নিম্নমানের ইটের গুঁড়া ব্যবহার করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পরে উপজেলা প্রকৌশলী থেকে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে পুনরায় সঠিকভাবে কাজের নির্দেশ দেয়।

রুহুলী ও মাটিকাটা গ্রামের মানুষ জানান, কাজের শুরুতেই নিম্নমানের ইটের গুঁড়া রাস্তায় ব্যবহার করে। বিষয়টি উপজেলা প্রকৌশলী অফিসকে অবগত করলে তারা নিম্নমানের কাজে সত্যতা প্রমাণ পায়। পরে ঠিকাদারকে ওই খোয়া সরিয়ে ভালো খোয়া ব্যবহার করতে বলেন। মেসার্স কে এন্টারপ্রাইজ সত্বাধিকারী কৃষ্ণ ভৌমিক বলেন, কাজের শুরুতে রাস্তার কিছু কিছু জায়গায় যে ইটের খোয়া ব্যবহার করা হয়েছিল, সেগুলো সরিয়ে পুনরায় নতুন খোয়া ব্যবহার করা হয়েছে। 

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, কাজের শুরু নিম্নমানের খোয়া ব্যবহার করেছিল ঠিকাদার। পরে আমরা সেই খোয়া সরিয়ে ভালো মানের খোয়া ব্যবহারের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলামকে একাধিবার মুঠোফোনে কল করলে রিসিভ করেনি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু আবদুল্লাহ খান বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit