বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

ম্যাচ হেরে রোনালদো বললেন, ‘এই অধ্যায় শেষ!’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৬ মে) সৌদি প্রো লিগে মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহ’র বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। রোনালদো ও সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর ২ গোল হজম করে হেরে গেছে আল নাসর। ফাতেহ’র পক্ষে মাতিয়াস ভারগাস, মৌরাদ আতনা ও মাথেউস মাচাদো গোল করেন।

এই হারে ৩৪ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হলো আল নাসর। ৮৩ পয়েন্ট নিয়ে লিগ ঘরে তুলেছে আল ইত্তিহাদ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ৭৫ পয়েন্ট। এদিন ম্যাচের ৪২ মিনিটের সময় রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। এটি ছিল ক্লাব পর্যায়ে রোনালদোর ৮০০তম গোল। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব পর্যায়ে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। সব মিলিয়ে এটি এই পর্তুগিজের ক্যারিয়ারের ৯৩৬তম গোল।
চলতি মৌসুমে সৌদি লিগে ৩০ ম্যাচে ২৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। আর সব মিলিয়ে ৩৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন এই ৪০ বছর বয়সী। মৌসুমের শেষ ম্যাচে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যজনক পোস্ট করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে আল নাসরের জার্সি গায়ে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা বাকি। সকলের প্রতি কৃতজ্ঞতা।’রোনালদোর এই বার্তা তার আল নাসর ছাড়ার গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে। এটিকে অনেকেই তার বর্তমান ক্লাব ছাড়ার ঘোষণা হিসেবেই দেখছেন। ২০২৩ সালের শুরুতে সৌদি লিগে যোগ দেয়ার পর থেকেই রোনালদো এই লিগের পোস্টারবয়। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকে ক্লাবটিতে এসে গোলের পর গোল করে চলেছেন তিনি, কিন্তু সে হিসেবে কোনো সাফল্যই ধরা দেয়নি তাদের। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও আসন্ন ক্লাব বিশ্বকাপেও জায়গা হয়নি আল নাসরের। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত তাতে স্বাক্ষর করেননি এই পর্তুগিজ। নতুন করে চুক্তি না করলে আগামী ৩০ জুন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

এদিকে ক্লাব বিশ্বকাপের ঠিক আগে আগে রোনালদোকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলতে তিনি দলবদল করতে পারেন। দিনকয়েক আগে স্প্যানিশ আউটলেট মার্কা জানিয়েছে, ব্রাজিলের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রোনালদো, তবে ক্লাবটির নাম প্রকাশ করা হয়নি। এরপর ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুলেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেসি-রোনালদোকে এক দলে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন তিনি। ফিফা সভাপতি বলছেন, আল নাসর সুযোগ না পেলেও অন্য দলের হয়ে খেলতে পারেন রোনালদো। এ টুর্নামেন্টে খেলার জন্য দলবদলের সুযোগ রেখেছে ফিফা।

 

আল নাসরের হয়ে গোলের বন্যা বইয়ে দিলেও সিরোপাভাগ্য প্রসন্ন হয়নি রোনালদোর। ছবি: সংগৃহীত

 

সম্প্রতি আমেরিকান ইন্টারনেট ব্যক্তিত্ব ড্যারেন জ্যাসন ওয়াটকিন্স জুনিয়র যিনি আইশোস্পিড নামে পরিচিত, তার সঙ্গে এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘রোনালদো কোনো একটি দলের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। কে জানে, হয়তো কোনো ক্লাব টুর্নামেন্টটির জন্য তার প্রতি আগ্রহ দেখাতে পারে। এখনো কিছু সময় বাকি আছে। এটা দারুণ হবে।’

এখন দেখার বিষয় রোনালদো আসলে কী করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit