বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি  জোনের  নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উদ্যােগে  মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্প এলাকার দু:স্থ,  অসহায়, মানুষের মাঝে  নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোন কমান্ডার লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।
এসময় মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উপ-অধিনায়ক মেজর মো.মাসুদ খান উপস্থিত ছিলেন।এ সময়, স্থানীয় ৬ জন দুঃস্থ পাহাড়ী নারী ও আর্থিকভাবে অসচ্ছল ৯ জন পাহাড়ী শিক্ষার্থীর জন্য আর্থিক সহযোগিতা প্রদান, ১ জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন প্রদান এবং ৩৫ জন পাহাড়ী ও বাঙ্গালীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে উপহার স্বরূপ রেশন সামগ্রী প্রদান করা হয়।এছাড়াও, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মিল্টন ত্রিপুরা, ৫০০ জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। 
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন।মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে  শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আমাদের এই অঞ্চলের পাহাড়ী এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এছাড়াও, মাটিরাঙ্গায় বসবাসরত সকলের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহযোগিতা ভবিষতেও অব্যহত রাখবে।
কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit