রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয়ক সভা অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে মাসিক নিরাপত্তা ও সমন্বয়ক সভা অনুষ্টিত হয়েছে।সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা  ও সমন্বয়ক সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল ইব্রাহিম আধহাম  পিএসসি জি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মাসুদ খান, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা  প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.সুমেন চাকমামাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন ত্রিপুরা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,  মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন,  মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গার পৌর নাগরিক কমিটির সভাপতি মো.জালাল,  মাটিরাঙ্গা উপজেলা  ইসলামী আন্দোলন  এর সভাপতি  মো.মাও.দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit