বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

গ্রীষ্মের পুষ্টিকর সবজি ঢেঁড়স কতটা উপকারী?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঢেঁড়স গ্রীষ্মকালীন একটি পুষ্টিকর সবজি, যা বাংলাদেশের বাজারে সহজলভ্য। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ফাইবার, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। 

এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন ও কোয়ারসেটিনও রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। চলুন, জেনে নিই ঢেঁড়সের স্বাস্থ্য উপকারিতা-

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

ঢেঁড়সে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ঢেঁড়সের পাউডার ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার মাত্রা কমিয়েছে।

কোলেস্টেরল কমায়

ঢেঁড়সে থাকা আঁশ রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক

ঢেঁড়সে থাকা লেকটিন প্রোটিন স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফোলেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক।

ওজন নিয়ন্ত্রণে

ঢেঁড়সে ক্যালরির পরিমাণ কম, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমায়।

হজমশক্তি বাড়ায়

ঢেঁড়সে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে।

ঢেঁড়স খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে:

কিডনি সমস্যা

ঢেঁড়সে অক্সালেট থাকে, যা অতিরিক্ত পরিমাণে কিডনিতে পাথর তৈরি করতে পারে। কিডনির সমস্যা থাকলে ঢেঁড়স খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

পেটের সমস্যা

অতিরিক্ত ঢেঁড়স খেলে ডায়রিয়া, গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে।

রক্ত জমাট বাঁধা

ঢেঁড়সে ভিটামিন কে থাকে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য ঢেঁড়স খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সর্বোপরি ঢেঁড়স একটি পুষ্টিকর সবজি, যা সঠিক পরিমাণে খেলে স্বাস্থ্যের জন্য উপকারী। তবে কোনো শারীরিক সমস্যা থাকলে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit