মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মাটিরাঙ্গায় তিন দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  ভূমি সেবা সহজীকরণ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিন দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৫ মে)সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা  ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়  ভূমি সেবা ও ভূমি সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২৫ থেকে ২৭ মে  পর্যন্ত তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধনী অনুষ্টানে  মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)খাদিজা তাহিরা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন  করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 
ভূমি মেলা উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য  র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে  আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)খাদিজা তাহিরা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হাসিবুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুর ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,বাংলাদেশ  জামায়াত ইসলামীর নেতা মো.আমান উদ্দিন, মাটিরাঙ্গা ধলিয়া মৌজাপ্রধান চাইলাপ্রু চৌধুরী, গোমতি মৌজাপ্রধান রনজিত ত্রিপুরা, অভ্যা মৌজা প্রধান ললিত বিকাশ ত্রিপুরা সহ ভূমি মেলায় আগত উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)খাদিজা তাহিরা বলেন,মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা হবে। প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন,ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া ও ভূমি ব্যবস্থাপনায়  সহজসাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit