মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

মাটিরাঙ্গায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন  অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ব্র্যাক কতৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৫ মে)সকাল ১০টার দিকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী) এর আয়োজনে এবং মাটিরাঙ্গা পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন উদ্বোধন করেন  মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  খাদিজা তাহিরা। নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ এই শ্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়, ফেলা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এসময় ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর  গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, ব্র্যাক হেলথ প্রোগ্রামের মাটিরাঙ্গা উপজেলা ম্যানেজার আব্দুল হক ইমন এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের  অফিসার নাজমুল হোসেন সহ স্থানীয় পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবক দল ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে এবং সমাজের সকলস্তরের মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit