শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা ইশরাকের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছেন তিনি।

আদালতের রায় অনুযায়ী ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ নাগাদ নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ঢাকাবাসী। আজ বুধবারও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতা-কর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হন। তাদের সঙ্গে রয়েছেন ইশরাকও।

তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। কোনো এক ব্যক্তিকে মেয়র পদে বসানোর জন্য এ আন্দোলন নয়। এটি আগামী নির্বাচন সুষ্ঠু করার আন্দোলন। আদালত পুরো মামলা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং নির্বাচন কমিশন বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেই তাদের মতামত দিয়েছে। স্থানীয় সরকারের দায়িত্ব হলো শপথ পড়ানো। অথচ এর উপদেষ্টা ব্যক্তিগত মতামত দিচ্ছেন। এটি আমাদের মৌলিক অধিকারের পরিপন্থি। দুই উপদেষ্টা একটি নতুন দলের পক্ষে কাজ করছেন। অথচ তারা সরকারের প্রতিনিধি।

ইশরাক বলেন, রাজনৈতিক দলের পক্ষে কাজ করলে সরকারে থাকার নৈতিক অধিকার নেই। এ ক্ষেত্রে তিনি নাহিদ ইসলামকে ধন্যবাদ জানান।

বিএনপির এই নেতা বলেন, আরও কয়েক জন উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও কমিশনকে চাপ দিচ্ছেন। এমনটি হলে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আস্থা থাকবে না। আমরা আরেকটা স্বৈরাচার সৃষ্টি হতে দেবো না। হলে হাসিনার মতো পরিণতি হবে।

তিনি বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসা ছোট দল নয়। আমরা কোটি মানুষের আস্থার প্রতীক। এই আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে কুচক্রিদের চেহারা আরও উন্মোচিত হচ্ছে। সব দল যাতে সহাবস্থানে থাকতে পারে, আমরা সে আন্দোলন করছি।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit