রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭৭ Time View
স্পোর্টস ডেস্ক : কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে পাকিস্তান সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সেই সিরিজ ঘিরে শঙ্কা তৈরি হয়েছিল।অবশেষে সব শঙ্কা দূর করে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। ক্রিকেটারদের অনুরোধে পাঁচ ম্যাচের পরিবর্তে সিরিজটি তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (২১ মে) সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।

নতুন সূচি অনুযায়ী, তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ মে, দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং শেষ ম্যাচটি হবে ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

প্রথমে ২৫ মে ফয়সালাবাদে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পিএসএলের ফাইনাল পিছিয়ে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। এখন ২৫ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের স্থগিত আসরের ফাইনাল। এরপর মাত্র দুই দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ভারত-পাকিস্তান উত্তেজনায় বিসিবি সভাপতি ফারুক আহমেদও সফর নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন। কিন্তু দুই দেশের সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সিরিজটি বাস্তবায়নের পথ সুগম হয়।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৫, /রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit