সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

দৌলতপুরে পিএম কলেজের অধ্যক্ষ ও নৈশ প্রহরী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পিএম (ফিলিপনগর-মরিচা) কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার ভাই কলেজের নৈশ প্রহরী ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমের দায়ের করা মামলায় সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। ৫ আগষ্ট ফ্যাসিবাদী ও গণহত্যার পৃষ্ঠপোষক হাসিনা সরকার পতনের পর কলেজের ছাত্র ও এলাকাবাসীর তোপরে মুখে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী, কলেজের শিক্ষক-কর্মচারী ও কলেজ কতৃপক্ষ পিএম কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান মাসুমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন।

এরপর থেকে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। গত ১৪ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম কলেজে গেলে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার লোকজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিস কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ, নগদ টাকা, রেজুলেশন বই, শিক্ষক-শিক্ষিকার হাজিরা খাতাসহ গুরুত্পূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম বাদী হয়ে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নানকে প্রধান আসামি করে ১৭ মে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন যার নং-২৭।

ফৌজদারী অপরাধে ১৪৩/৪৪৭/৩৪১/৩৪২/৩৭৯/১১৪ ধারায় পেনাল কোডে দায়ের করা মামলায় ৩ জনের নাম উল্লেখ সহ আরো ৭/৮জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় অপর আসামিদের মধ্যে রয়েছেন ফিলিপনগর গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে পলাতক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান (৫৮) এর আপন ছোটভাই পিএম কলেজের নৈশ প্রহরী মো. ইউনুস আলী (৪০) এবং একই গ্রামের একরেজ প্রামানিকের ছেলে কলেজের ডে গার্ড মো. মেহেদী (৩৩)।

মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ সোমবার সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসা থেকে অধ্যক্ষ মো. আব্দুল মান্নান (৫৮) ও তার ভাই নৈশ প্রহরী মো. ইউনুস আলকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার ভাই নৈশ প্রহরী ইউনুস আলী গ্রেপ্তার হওয়া বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পিএম কলেজের অভ্যন্তরীন দ্বন্দ্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়ের কারা মামলায় অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার ভাই নৈশ প্রহরী ইউনুস আলী গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit