মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে ৫০০ গ্রাম হিরোইন সহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬২ Time View

মনিরুল ইসলাম মনি ,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোর ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় হেরোইন সহ শ্রী জয়ন্ত দত্ত নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বেনাপোল গাজীপুর এলাকায়। ৪৯ বিজিবির উপ অধিনাযক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হিরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও আটক করা হয়। আটক শ্রী জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তর ছেলে। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ভারতীয় নাগরিক ভারতীয় হেরোইন নিয়ে মটর সাইকেল যোগে বেনাপোল বাজারের দিকে যাবে। এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হিরোইন এর চালানটি আটক করেন।

এ সময় পালসার প্রো মোটরসাইকেল যার নাম্বার যশোর হ ২০-৫২৭৪)-০১ এর একটি মোটরসাইকেল ও দুটি ভারতীয় সিম জব্দ করা হয়। বিজিবি জানান আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ রাসেল মিয়া জানান, বেনাপোল বিজিবি ৫শ গ্রাম হেরোইনসহ একজন ভাররতীয় নাগরিককে থানায় সোপর্দ করা করেছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। মামলায় আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যম জেল হাজতেপ্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit