রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার  প্রতিবাদে মাটিরাঙ্গায়  সমাবেশ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  কেন্দ্রীয় ছাত্রদলের  ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ছাএদলের উদ্যােগে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ই মে) সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন  মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাএ দলের উদ্যােগে আয়োজিত  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতককে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে ছাএদল নেতা জালাল উদ্দিন লিয়ন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  নাজিউর রহমান মঞ্জু।প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা  পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দিদার হোসেন, আসাদুল ইসলাম, নাজিম, মাটিরাঙ্গা কলেজ ছাত্রদল নেতা আরিফ কাজী  সহ মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি ন্যক্কারজনক ও পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাস চাই।  দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাএদল  নেতারা।
কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit