শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ির জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭০ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: কামরুল হাসান ও মো: নুরে আলম নামে দুই ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ মে) বিকালে আখাউড়া পৌরসভার বাইপাস সড়ক এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানায়, শনিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পৌরসভার বাইপাস সড়ক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় সরকার  (পৌরসভা) ২০০৯ আইনে মো: কামরুল হাসানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একই এলাকার তেল ব্যবসায়ি মো: নুরে আলমকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit