বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বালোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির

ধর্ষণচেষ্টা মামলার আসামী জেল থেকে বেড়িয়ে বাদীর বাড়ীতে হামলা-অগ্নিসংযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী হাবীব মিয়া (২৬) জামিনে জেল থেকে বাহির হয়ে বাদীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। শনিবার (১৭ মে) দুপুরে শহরের গল্পকথা নামে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগি পরিবারের সদস্য আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন থেকে উত্যক্ত করার পর গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র হাবীব মিয়া। এ ঘটনায় মামলা হলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হাবীব জেলে যায়। পরে সে জামিনে বের হয়ে শুক্রবার সকালে হাবীব তার দলবল নিয়ে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

ঠিক ওই সময় তিনজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তারাও ওই হাবীবের লোকজনের কাছে হামলার শিকার হন। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় রাতেই হামলাকারীদের বিরুদ্ধে সাংবাদিকেরা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ভুক্তভোগির বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। আসামি পক্ষ থেকে আমাদের ক্রমাগত হুমকি দেয়া হচ্ছে এজন্য ভুক্তভোগি পরিবার খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানান মালেক। সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৫, /বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit