সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

বিচ্ছেদের ৪ বছর পর নতুন প্রেমের গুঞ্জন সামান্থার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সময়টা একের পর এক খারাপের দিকে যাচ্ছিল। তবে খারাপ সময় কিছুটা কাটিয়ে উঠে অভিনেত্রী বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে একটিতে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত। এই ছবি থেকেই গুঞ্জন চাউর হয়েছে বিচ্ছেদের ৪ বছর পর নতুন প্রেমে পড়েছেন সামান্থা।

সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল ২০১৫ সালে। শ্যামলী দে- এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। শ্যামলী ইতোমধ্যেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ‘রং দে বসন্তী’, ‘ওমকারা’ সহ বেশ কিছু ছবিতে। চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি।

রাজ এবং শ্যামলীর বিবাহ বিচ্ছেদের পরেই ‘সিটাডেল হানি বানি’ ছবিতে কাজ করার সময় রাজের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সামান্থার। তবে ছবি প্রকাশ্যে আনলেও নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ কেউই। তাহলে কবে বিয়ে করবেন তারা?

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সামান্থা এবং রাজ নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। বিয়ে নয় বরং এখন লিভ-ইন করবেন তারা। একত্রে বসবাস করার জন্যই নাকি ইতোমধ্যেই বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এই জুটি।

এদিকে, রাজ এবং সামান্থার ছবি প্রকাশ্যে আসার পরেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী। যেখানে রাজ ও তার বর্তমান প্রেমিকাকে আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে একটি নোট লেখেন তিনি।

উল্লেখ্য, বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেতা। প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে প্রেম শুরু হয় নাগার। অবশেষে ২০২১-এ সামান্থার সঙ্গে দীর্ঘ চার বছরের বৈবাহিক জীবনে ইতি টানেন নাগা। 

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit